Logo

ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে জামায়াত ও এনসিপির আরও ২ জন

profile picture
বিশেষ প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৫, ২২:২২
ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে জামায়াত ও এনসিপির আরও ২ জন
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন জামায়াতে ইসলামী এবং এনসিপির আরও দুই নেতা। তারা হলেন- জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

বিজ্ঞাপন

রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ঢাকা ত্যাগ করবেন। 

এ সফরে ড. ইউনূসের সঙ্গে আরও যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

বিজ্ঞাপন

জামায়াত এবং এনসিপি সূত্র জানায়, প্রতিনিধি দলে বিএনপির দুই নেতা থাকায় তাদের দল থেকে দুইজন করে প্রতিনিধি নিতে সরকারকে অনুরোধ করা হয়। তবে অল্প সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন কঠিন হওয়ায়, আগে থেকে যাদের মার্কিন ভিসা রয়েছে তাদের বেছে নেওয়া হয় প্রতিনিধি দলে। 

এ বিষয়ে ডা. তাহের গণমাধ্যমকে বলেন, সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে তিনি প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলে যোগ দেবেন।

বিজ্ঞাপন

এনসিপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানিয়েছেন, তাসনিম জারা আজ রবিবার রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD