Logo

নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ইউনূসের সরাসরি ভারতের সমালোচনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:২৮
নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ইউনূসের সরাসরি ভারতের সমালোচনা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁক-বাকিতে অনুষ্ঠিত এক বৈঠকে ভারতের বিরুদ্ধে সরাসরি সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেছেন, গত বছরের গণবিপ্লবকে ভারত যথাযথভাবে স্বীকৃতি না দেওয়ায় দুই দেশের সম্পর্ক সম্প্রতি তলানিতে পৌঁছেছে।

ড. ইউনূস এ সময় আঞ্চলিক সহযোগী জোট সার্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বও তুলেছেন। ভারতীয় মিডিয়ার তথ্যবাজি ও প্রোপাগান্ডার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, “ভারতের কিছু সংবাদ সংস্থা ভুয়া খবর ছড়িয়েছে এবং গত বছরের গণবিপ্লবকে ইসলামিক আন্দোলন হিসেবে উপস্থাপন করেছে।”

এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়াকেও দুই দেশের সম্পর্কের উত্তেজনার কারণ হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “ভারতের আশ্রয়ে থাকা ব্যক্তির কারণে বাংলাদেশ-ভারতের মধ্যে বিরোধ তৈরি হয়েছে।”

বিজ্ঞাপন

ড. ইউনূস অভিযোগ করেছেন, ভারতের রাজনৈতিক অবস্থানের কারণে সার্ক কার্যকরভাবে কাজ করতে পারছে না। তিনি এশিয়ার অন্য জোট আসিয়ানেও যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

সর্বশেষ সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৪ সালে। পরবর্তী সম্মেলন ২০১৬ সালে হওয়ার কথা থাকলেও উরিতে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানে অনুষ্ঠিত সম্মেলনে অংশগ্রহণ থেকে বিরত থাকে। বর্তমানে ভারত সার্কের সদস্য হলেও তারা বিমসটেক জোটকে বেশি প্রাধান্য দিচ্ছে।

সূত্র: এনডিটিভি

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD