Logo

৪৯তম বিসিএস পরীক্ষায় ১৯৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৫, ১২:১৫
৪৯তম বিসিএস পরীক্ষায় ১৯৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
ফাইল ছবি

আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৯তম বিসিএস (বিশেষ) প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ)। পরীক্ষার সময় সুষ্ঠু পরিবেশ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার ১৯৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

জানা গেছে, নিয়োগ পাওয়া কর্মকর্তারা সবাই সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১৮৪টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এভাবে ১৮৪ জন মাঠপর্যায়ে দায়িত্বে থাকবেন। এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য আরও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’ এর ৫ ধারার আওতায় এ ম্যাজিস্ট্রেটরা পরীক্ষাকেন্দ্র ও সংশ্লিষ্ট এলাকায় কার্যকর দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী ৬ অক্টোবর সকাল ১১টায় সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৭১ মিলনায়তনে ব্রিফিং সেমিনারে উপস্থিত থাকতে হবে। এছাড়া পরীক্ষার দিন ভোর ৪টায় সচিবালয়ে রিপোর্ট করার নির্দেশও দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD