Logo

সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর, ২০২৫, ২০:১৪
সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ
ফাইল ছবি।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে নির্বাচন ঘিরে নানা ভিত্তিহীন ও মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব ভুয়া ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, বিভ্রান্তিকর অপপ্রচার প্রসঙ্গে ইদানিং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান’কে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে। 

বিজ্ঞাপন

এতে আরও উল্লেখ করা হয়,গত ১৯ জুন ২০২৫ তারিখে একই ধরনের ভুয়া প্রচারণার বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

এই পোস্টের সঙ্গে সেনাপ্রধানকে নিয়ে নির্বাচন ঘিরে ছড়িয়ে পড়া ভুয়া প্রচারণার কিছু স্ক্রিনশট ছবি দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD