Logo

চিহ্নিত সন্ত্রাসীদের আরও কড়া নজরদারিতে আনা হবে: ইসি সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৫, ১৬:১৫
চিহ্নিত সন্ত্রাসীদের আরও কড়া নজরদারিতে আনা হবে: ইসি সচিব
ইসি সচিব আখতার আহমেদ | ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠন করা হবে। এছাড়া নির্বাচনের সময় চিহ্নিত অপরাধীদের আরও কড়া নজরদারির আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, এটাই নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের চূড়ান্ত বৈঠক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেবে, আর ইসি তা মনিটর করবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী তিনটি ভাগে মোতায়েন করা হবে—কেন্দ্রভিত্তিক, মোবাইল টিম এবং সেন্ট্রাল রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স। সাইবার নিরাপত্তার জন্য এনটিএমসির বিশেষ অ্যাপ ব্যবহার করা হবে। মোবাইল টিম কতটি কেন্দ্র পর্যবেক্ষণ করবে, তা নির্ধারণ করবে আইন-শৃঙ্খলা বাহিনী।

ইসি সচিব বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের ওপর নজরদারি আরও জোরদার করা হবে। এতে নির্বাচনী এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্য কমিশনাররা এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD