Logo

উপদেষ্টা পরিষদের বৈঠকে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, ১৫:০৬
উপদেষ্টা পরিষদের বৈঠকে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া
ফাইল ছবি

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) এই বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। বৈঠকে উপস্থিত সদস্যরা খালেদা জিয়ার সুস্থতার জন্য আলাদা দোয়া ও প্রার্থনা করেন এবং তার দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা জানান।

বিজ্ঞাপন

বৈঠকে সরকারের নীতি ও আইন সংশোধনের বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে অনুমোদনের প্রয়োজন হবে না, এনজিও নিবন্ধনের নিয়ম সহজ করা হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলোও সংহত করা হয়েছে। এই পদক্ষেপ আইনটিকে আরও অংশীজনবান্ধব করেছে।

এছাড়া বৈঠকে পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া উত্থাপন করা হয়েছে। এই অধ্যাদেশটি আরও বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সভার সময় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বন্দী থাকা অবশিষ্ট ২৪ জন শীঘ্রই মুক্তি পাবে এবং দু-তিন দিনের মধ্যে দেশে ফিরবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD