Logo

৬০ ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া মিলবে না ড্রাইভিং লাইসেন্স

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর, ২০২৫, ১৪:৩২
৬০ ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া মিলবে না ড্রাইভিং লাইসেন্স
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, ৬০ ঘণ্টার পূর্ণাঙ্গ ড্রাইভিং প্রশিক্ষণ ছাড়া কোনো ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না। দেশের সড়কে নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার সিলেটে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী এই প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানের লাইসেন্স নিশ্চিত করতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

চেয়ারম্যান আরও বলেন, দেশে দুর্ঘটনার ৭৩ শতাংশ মোটরসাইকেলের কারণে ঘটে। তাই সকলকে মানসম্মত বিআরটিএ অনুমোদিত হেলমেট পরার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএর পরিচালক রুবাইয়ৎ-ই-আশিক, এবং স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ, সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী ডালিম উদ্দিন।

প্রশিক্ষণ কার্যক্রমটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে চালু করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে সড়কে চালকদের দক্ষতা বৃদ্ধি ও দুর্ঘটনা কমানোই মূল লক্ষ্য।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD