Logo

খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করার কারণ জানালেন ওয়াহিদ উদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর, ২০২৫, ১৪:১০
খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করার কারণ জানালেন ওয়াহিদ উদ্দিন
ছবি: সংগৃহীত

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে বিবেচনা করে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, এই পদক্ষেপের মাধ্যমে তার হাসপাতালে নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ, নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশের সকল নাগরিকের কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও জানান, সভায় খালেদা জিয়ার হাসপাতাল ও বিদেশে চিকিৎসা, নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ সংশ্লিষ্ট সব সংস্থাকে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, খালেদা জিয়ার পরিবার ও দলের কাছে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানানো হয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD