Logo

তারেক রহমানকে প্রয়োজনে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর, ২০২৫, ১৪:৪৫
তারেক রহমানকে প্রয়োজনে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে অন্তর্বর্তী সরকার। প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশে কারও নিরাপত্তা ঝুঁকি নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা দিতে প্রস্তুত। যাকে যা ধরনের নিরাপত্তা প্রয়োজন, সেটি আমরা প্রদান করতে সক্ষম।

তিনি আরও জানান, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্ট গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং এতে উল্লিখিত সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এছাড়া বডি ক্যামেরা কতগুলো কেনা হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের নিরাপত্তা পরিস্থিতি, নির্বাচন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করার প্রস্তুতির তথ্য তুলে ধরেন। তারেক রহমানসহ দেশের যেকোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা প্রদানে সরকার সর্বদা তৎপর থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD