Logo

‘তারেক রহমান দেশে ফিরতে চাইলেই ট্রাভেল পাস ইস্যু করা হবে’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর, ২০২৫, ১৪:২৭
‘তারেক রহমান দেশে ফিরতে চাইলেই ট্রাভেল পাস ইস্যু করা হবে’
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন । ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি দেশে ফিরতে চান, তবে তার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে।

বিজ্ঞাপন

তবে তারেক রহমান বর্তমানে দেশে ফেরার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে তিনি জানান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ট্রাভেল পাস উনি চাইলে ইস্যু করা হবে। আমার জানা মতে, এখনো তিনি সেটা চাননি।

বিজ্ঞাপন

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতিই রাখা হয়েছে।

তিনি বলেন, যদি ডাক্তাররা মনে করেন যে বিদেশে চিকিৎসা প্রয়োজন, তাহলে তাকে বিদেশে নেওয়া হবে। তার আত্মীয়-স্বজন ও দলের লোকেরা বিষয়টি নিশ্চিত করবেন। সরকারের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি রয়েছে।

এর আগে এ বিষয়ে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে প্রয়োজনে নির্বিঘ্নভাবে ট্রাভেল পাস ইস্যু করা যায় এবং খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত থাকে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, সরকারের পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি রাখা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD