যারা টিকা নেননি, তারা দ্রুত টিকা নিন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট এসেছে, এটা দ্রুত ছাড়াচ্ছে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা...
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট এসেছে, এটা দ্রুত ছাড়াচ্ছে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা টিকা নেননি, তারা এখনই টিকা নিয়ে নিন।
বৃহস্পতিবার
(১৩ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স
উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী
বলেন, ‘স্বাস্থ্য বিষয়ে আমাদের দেশে গবেষণা খুব কম হচ্ছে, তাই আমরা স্বাস্থ্য বিষয়ে
গবেষণায় পিছিয়ে আছি। আমাদের খুব কম চিকিৎসক আছে যারা গবেষণা করছেন। চিকিৎসকরা রোগীদের
সেবা দিতে যতটা আগ্রহী, গবেষণার ক্ষেত্রে ততটা নন। হাতে গোণা কয়েকজনই নিয়মিত গবেষণা
করেন। এই ক্ষেত্রেও আমরা পদক্ষেপ নিচ্ছি। স্বাস্থ্য বিষয়ে গবেষণাটা আমাদের একান্তভাবে
দরকার। অন্যান্য ক্ষেত্রে গবেষণায় আমরা এগিয়ে যাচ্ছি।’
বিজ্ঞাপন
দেশের
উন্নয়নে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার পরিধি বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বলেন উন্নয়নে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই, দেশের অর্থনীতির উন্নয়নে গবেষণায় জোর দিতে
হবে। সরকার গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ রেখেছে।
বিএনপির
সমালোচনা করে বঙ্গবন্ধুকন্যা বলেন, ক্ষমতায় থাকাকালীন প্রযুক্তির মাধ্যমে উন্নয়নের
সম্ভাবনা নষ্ট করেছে বিএনপি। তাদের কাছে ক্ষমতা ছিল ভোগের।
ওআ/








