Logo

বিজয় দিবসের শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্র-ভারত-চীনসহ একাধিক দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর, ২০২৫, ১৪:১২
বিজয় দিবসের শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্র-ভারত-চীনসহ একাধিক দেশ
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও সুইডেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এসব দেশের ঢাকায় অবস্থিত কূটনৈতিক মিশন পৃথক বার্তায় বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানায়।

মার্কিন দূতাবাস তাদের বার্তায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাহসী বাংলাদেশিদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বার্তায় বলা হয়, বিজয় দিবসে তারা সেই সব মানুষের ত্যাগকে সম্মান জানাচ্ছে, যাদের অবদানে বাংলাদেশের স্বাধীনতার পথ সুগম হয়েছে।

বিজ্ঞাপন

চীনের দূতাবাসের পাঠানো বার্তায় বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলা হয়, মহান বিজয় দিবসের অনুপ্রেরণায় সবাই মিলে একটি সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

ভারতীয় হাইকমিশনের বার্তায়ও বাংলাদেশের জনগণের প্রতি বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। সেখানে বাংলাদেশের এই ঐতিহাসিক দিনের তাৎপর্য তুলে ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া পৃথক বার্তায় যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও সুইডেনও বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD