Logo

জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর, ২০২৫, ১৩:৫৭
জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করে যারা বাংলার বুকে এনে দিয়েছেন স্বাধীনতার নতুন ভূখণ্ড, সেই বীর সন্তানদের স্মরণে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল।

বিজ্ঞাপন

শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিসৌধে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন। কারও হাতে ফুল, কারও হাতে ব্যানার ও ফেস্টুন—সম্মিলিত শ্রদ্ধায় ফুলে ফুলে ছেয়ে উঠেছে বীর শহীদদের বেদী।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ থেকে পরিবারের সঙ্গে স্মৃতিসৌধে আসা কলেজছাত্রী শারমিন আক্তার বলেন, তিনি মুক্তিযুদ্ধের সময়ের ঘটনা প্রত্যক্ষ না করলেও বইপত্রে পড়ে ইতিহাস জেনেছেন। পরিবারের সঙ্গে প্রথমবার জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন বলে জানান তিনি।

এদিকে ঢাকার শ্যামলী এলাকা থেকে আসা আরিফুল ইসলাম জানান, যাদের ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি প্রতি বছরই জাতীয় স্মৃতিসৌধে আসেন। এবারও বিজয় দিবসে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি সম্মান জানাতে এসেছেন তিনি।

বিজ্ঞাপন

স্কুল শিক্ষক সাইফুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। জাতির সেই সূর্য সন্তানদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব। এই দিনটি গৌরবের, আর দেশের জন্য আত্মত্যাগকারী বীরদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই তিনি এখানে উপস্থিত হয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD