Logo

শ্রদ্ধার ফুলে ঢেকে গেল শহীদবেদি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর, ২০২৫, ১৪:২৬
শ্রদ্ধার ফুলে ঢেকে গেল শহীদবেদি
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানাতে এসে দেওয়া ফুলে ভরে উঠেছে বীর শহীদদের বেদি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর থেকে দেশের বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসতে শুরু করেন বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে।

সরেজমিনে দেখা যায়, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশ—যাদের রক্তের বিনিময়ে জাতি পেয়েছে একটি মানচিত্র—সেই বীর শহীদদের প্রতি সম্মান ও ফুলেল শ্রদ্ধা জানাতে লাখো মানুষ ভিড় করেছেন জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে।

বিজ্ঞাপন

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে যাচ্ছে শহীদবেদি। একই সঙ্গে দলে দলে ফুল হাতে নিয়ে শ্রদ্ধা জানাতে প্রবেশ করেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় অনেকে লাল-সবুজের পোশাক পরিধান করে হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করতে দেখা যায়। শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধরাও আসছেন জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।

এর আগে, এদিন ভোর ৬টা ৩৩ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে ৬টা ৫৪ মিনিটের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফুলেল শ্রদ্ধা জানান।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD