Logo

খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করলেন তিন উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ২৪:৪২
খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করলেন তিন উপদেষ্টা
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতের দিকে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে উপস্থিত হয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। শোকবইয়ে স্বাক্ষরকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া আজ ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD