Logo

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিচ্ছেন প্রধান বিচারপতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ১৪:১৭
বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিচ্ছেন প্রধান বিচারপতি
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সংসদ ভবন প্রাঙ্গণে প্রবেশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বিজ্ঞাপন

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টায় তিনি জানাজাস্থলে পৌঁছান। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার দপ্তরের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, বুধবার জানাজার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার বদলে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার মরদেহবাহী কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং মানিক মিয়া এভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD