Logo

খালেদা জিয়ার জানাজায় ভিড়ের মধ্যে পড়ে প্রাণ গেল এক ব্যক্তির

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ১৫:৫৯
খালেদা জিয়ার জানাজায় ভিড়ের মধ্যে পড়ে প্রাণ গেল এক ব্যক্তির
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পড়ে ভোলার মানিক নামে এক ব্যক্তি মারা গেছেন।

বিজ্ঞাপন

সোমবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে জানাজার সময় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শুরুর আগেই বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। একপর্যায়ে ভিড়ের চাপ বেড়ে গেলে ধাক্কাধাকির সৃষ্টি হয়। ওই সময় মানিক মাটিতে পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন।

বিজ্ঞাপন

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD