এনইআইআর পদ্ধতি ৩ মাস বন্ধ থাকবে

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি আগামী তিন মাসের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
বিজ্ঞাপন
রবিবার (৪ জানুয়ারি) মোবাইল ফোন ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
ডিসি মাসুদ আলম বলেন, তিন মাস পর এনইআইআর কার্যক্রম পুনরায় কার্যকর করা হবে। এ সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এনইআইআর সংক্রান্ত ঘটনায় গ্রেপ্তার হওয়া ১১ জনকে ছেড়ে দেওয়া হবে
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না। চালুর আগের সব স্টক লট বৈধ হবে। এছাড়া উৎপাদনকারীরা ডিস্ট্রিবিউটরদের বাড়তি ৩ থেকে ৪ শতাংশ ডিসকাউন্ট দেবে, যাতে শো রুমের চেয়ে কমে তারা ফোন বিক্রি করতে পারেন।
এর আগে, মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রতিবাদ করলেও এনইআইআর কার্যক্রম বন্ধ করা হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
গত বৃহস্পতিবার এনইআইআর কার্যক্রম উদ্বোধনের সময় একদল লোক বিটিআরসি ভবনে ভাঙচুর চালায়। এ প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, হামলার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
বিজ্ঞাপন
এদিকে, এনইআইআর কার্যক্রমের প্রতিবাদে আজ সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সড়ক অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
তারা এনইআইআর কার্যক্রম বন্ধ, পুরোনো (ব্যবহৃত) মোবাইল ফোন আমদানির অনুমতি, ব্যবসায়ীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞাপন








