মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের লড়াইয়ে টিকে থাকলেন ১৮৪২ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের প্রাথমিক তালিকা অনুযায়ী, সারাদেশের ৩০০টি আসনে দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে মোট ১,৮৪২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৪ জানুয়ারি) এই প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশনের তথ্যে বলা হয়েছে, এবারের নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের সংখ্যা ৩,৪০৬টি, যা ২,৫৬৮ জন প্রার্থী দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
যাচাই-বাছাই শেষে অঞ্চল বা বিভাগ অনুযায়ী বৈধ প্রার্থীর সংখ্যা হচ্ছে— ঢাকায় ৩০৯ জন বৈধ, ১৩৩ অবৈধ; চট্টগ্রামে ১৩৮ বৈধ, ৫৬ অবৈধ; রাজশাহীতে ১৮৫ বৈধ, ৭৪ অবৈধ; খুলনায় ১৯৬ বৈধ, ৭৯ অবৈধ; বরিশালে ১৩১ বৈধ, ৩১ অবৈধ; সিলেটে ১১০ বৈধ, ৩৬ অবৈধ; ময়মনসিংহে ১৯৯ বৈধ, ১১২ অবৈধ; কুমিল্লায় ২৫৯ বৈধ, ৯৭ অবৈধ; রংপুরে ২১৯ বৈধ, ৫৯ অবৈধ এবং ফরিদপুরে ৯৬ বৈধ, ৪৬ অবৈধ।
কমিশন জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১ আসনের ৩টি মনোনয়নপত্র কোনো যাচাই-বাছাই ছাড়াই কার্যক্রম সমাপ্ত হয়েছে।
বিজ্ঞাপন
প্রার্থীরা চাইলে এই প্রাথমিক ফলাফলের ওপর আপত্তি জানাতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। আপিলের শুনানি শেষে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা পরিবর্তিত হতে পারে।
নির্বাচন কমিশন মনে করিয়ে দিয়েছে, যাচাই-বাছাই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সকল প্রার্থীকে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে নির্বাচন অংশগ্রহণের সুযোগ প্রদান।








