Logo

বিদ্যুৎহীন ৩২৫ ভোটকেন্দ্র, দ্রুত ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জানুয়ারি, ২০২৬, ১৯:১৬
বিদ্যুৎহীন ৩২৫ ভোটকেন্দ্র, দ্রুত ব্যবস্থা নিতে ইসির নির্দেশ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগের ঘাটতির বিষয় সামনে এসেছে। নির্বাচন কমিশন (ইসি) অনুযায়ী, মোট ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, কিন্তু এদের মধ্যে ৩২৫টি কেন্দ্রে এখনও বিদ্যুৎ সংযোগ স্থাপন হয়নি।

বিজ্ঞাপন

রবিবার (৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো চিঠির মাধ্যমে দ্রুত সংযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের সর্বত্র গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে ওই কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা অত্যাবশ্যক।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন জানিয়েছে, বিদ্যুৎ সংযোগ না থাকলে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ইভিএম ব্যবহার (যেখানে প্রযোজ্য) এবং প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশাসনিক কাজ পরিচালনার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। তাই নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগের পদক্ষেপ জরুরি।

ইসি সচিবালয় জানায়, যে কোনো কেন্দ্রে ভোটগ্রহণে ঝুঁকি এড়াতে এবং ভোটারদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশন আশ্বাস দিয়েছে, বিদ্যুৎ সংযোগ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বিষয়টি সরাসরি নজরদারিতে থাকবে।

বিজ্ঞাপন

ইসি দেশের প্রতিটি ভোটকেন্দ্রে সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় সমন্বয় ও তদারকির নির্দেশ দিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD