সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান: ইসি সানাউল্লাহ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে যৌথবাহিনীর পূর্ণাঙ্গ নিরাপত্তা অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বিজ্ঞাপন
রবিবার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় তিনি এই তথ্য প্রদান করেন।
নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজই প্রয়োজনীয় পরিপত্র জারি করবে, যা যৌথবাহিনীর কর্মকাণ্ডের দিকনির্দেশনা নির্ধারণ করবে। এ নির্দেশনা অনুযায়ী এখন থেকে সারাদেশে যৌথবাহিনী নির্বাচনী পরিবেশকে নিরাপদ রাখতে কার্যক্রম শুরু করবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, যৌথবাহিনীর অভিযান মূলত তিনটি দিকের উপর কেন্দ্রীভূত থাকবে। প্রথমত, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রের সন্ধান ও উদ্ধার। যে অস্ত্রগুলো উদ্ধার সম্ভব হবে না, সেগুলো যেন কোনো অপরাধমূলক কাজে ব্যবহার না হয় তা নিশ্চিত করা হবে।
দ্বিতীয়ত, দেশের বিভিন্ন স্থানে চিহ্নিত সন্ত্রাসী ও অপকর্মীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা।
তৃতীয়ত, নির্বাচন কেন্দ্র ও প্রার্থীদের আচরণবিধির বড় ধরনের লঙ্ঘন নজরে রাখা। ছোটখাটো ব্যত্যয় সাধারণভাবে নির্বাচনী কমিটি পর্যবেক্ষণ করবে, তবে গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে যৌথবাহিনী সরাসরি হস্তক্ষেপ করবে।
বিজ্ঞাপন
ইসি সানাউল্লাহ আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোকে আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে হবে। স্থল সীমান্ত ও সাগরপথেও নজরদারি বৃদ্ধি করা হবে, যাতে কোনোভাবে দুষ্কৃতিকারীরা এসব এলাকা ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।
আরও পড়ুন: এনইআইআর পদ্ধতি ৩ মাস বন্ধ থাকবে
তিনি বলেন, যৌথবাহিনীর অভিযান দেশের শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সকল বাহিনীর প্রধানদের সঙ্গে ইতোমধ্যে কমিশনে সভা হয়েছে এবং সংশ্লিষ্ট হেডকোয়ার্টারগুলোরও অবগত করা হয়েছে।
বিজ্ঞাপন
এ পদক্ষেপের মাধ্যমে নির্বাচন কমিশন দেশের প্রতিটি নির্বাচনী কেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোটারদের শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।








