Logo

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি, ২০২৬, ১২:১৯
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে (AQI) ঢাকার স্কোর ৩১২, যা দুর্যোগপূর্ণ অবস্থাকে নির্দেশ করে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার (IQAir)–এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে আসে।

আইকিউএয়ারের তালিকায় বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিসরের রাজধানী কায়রো, যার স্কোর ২৪০। তৃতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২২০। চতুর্থ স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল (স্কোর ২১৮) এবং পঞ্চম স্থানে ভারতের কলকাতা, যার স্কোর ২০৪।

বিজ্ঞাপন

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD