Logo

ফেব্রুয়ারি মাসে ৫০ টাকা বাড়ল এলপিজি গ্যাসের দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:১১
ফেব্রুয়ারি মাসে ৫০ টাকা বাড়ল এলপিজি গ্যাসের দাম
ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার (২ ফেব্রুয়ারি) ঘোষণা করেছে, প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন

এছাড়া অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা করা হয়েছে।

এর আগে জানুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বৃদ্ধি পেয়েছিল।

বিজ্ঞাপন

বিইআরসি আরও জানিয়েছে, অন্যান্য সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে এভাবে— ১২.৫ কেজি: ১৪১৩ টাকা, ১৫ কেজি: ১৬৯৬ টাকা, ১৬ কেজি: ১৮০৯ টাকা, ১৮ কেজি: ২০৩৫ টাকা, ২০ কেজি: ২২৬০ টাকা, ২২ কেজি: ২৪৮৭ টাকা, ২৫ কেজি: ২৮২৬ টাকা, ৩০ কেজি: ৩৩৯১ টাকা, ৩৩ কেজি: ৩৭৩১ টাকা, ৩৫ কেজি: ৩৯৫৬ টাকা এবং ৪৫ কেজি: ৫০৮৭ টাকা।

এ পদক্ষেপের মাধ্যমে গ্যাস সরবরাহ খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং উৎপাদন খাতের চাপ সামলানো লক্ষ্য করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD