শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় বিমানের এমডিসহ চারজন গ্রেফতার

শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা একটি মামলায় বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. সাফিকুর রহমান ও তার স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার ভিত্তিতে ড. সাফিকুর রহমানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। একই ঘটনায় তার স্ত্রী বিথী এবং আরও দুজন—রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগম—গ্রেফতার হয়েছেন।
বিজ্ঞাপন
মামলার অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।








