Logo

নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না

profile picture
জেলা প্রতিনিধি
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০০
নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও শান্তি-শৃঙ্খলা বিষয়ক মিটিং শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার (২ ফেব্রুয়ারি) বলেছেন, নির্বাচনে কেউ অনিয়ম করে পার পাবে না।

বিজ্ঞাপন

প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে এবং যার যার বক্তব্য সে সে দেবে। পলিটিক্যাল বক্তব্য এক একজন একএকভাবে দেবে।

বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় আইনশৃঙ্খলা মিটিং শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, “প্রশাসনের ওপর প্রার্থীদের অভিযোগ রাজনৈতিক। ভোটার টানতে তারা এমন বক্তব্য দিচ্ছেন। তবে সারা দেশে নির্বাচন শান্তিপূর্ণ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিজ্ঞাপন

নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার বিভিন্ন বাহিনী মোতায়েন করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ, ৫ হাজার নেভি, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র‌্যাব, প্রায় ৫ হাজার কোস্টগার্ড এবং প্রায় ৬ লাখ আনসার দায়িত্বে থাকবে। উপকূলীয় এলাকায় কোস্টগার্ড ও নেভির সংখ্যা আগের থেকে বাড়ানো হয়েছে।”

তিনি আরও বলেন, “নির্বাচনে বিএনসিসিও নিয়োগ করা হচ্ছে। এবার বডি ক্যামেরা ব্যবহার করা হবে। সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। নির্বাচনের সময় সুরক্ষা অ্যাপের ব্যবহার নিশ্চিত করা হবে। এর আগে পূজা শান্তিপূর্ণ হয়েছে, নির্বাচনের সময়ও শান্তিপূর্ণ পরিবেশ আশা করা যায়।”

বিজ্ঞাপন

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন পুলিশের আইজি বাহারুল আলম, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানসহ বিভাগের ছয় জেলার সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD