Logo

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ২৫ দিনে জরিমানা ১৮ লাখ, মামলা ১৭৬

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৩৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ২৫ দিনে জরিমানা ১৮ লাখ, মামলা ১৭৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের সংখ্যা ক্রমেই বেড়েছে। নির্বাচনের প্রথম ২৫ দিনে বিভিন্ন আসনের প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে ২৭৬টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় মোট ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে ১৭৬টি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, মূলত মিছিল-সভা, পোস্টার ও বিলবোর্ড সংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের কারণে জরিমানা আর মামলা করা হচ্ছে। মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

বিজ্ঞাপন

তালিকায় দেখা গেছে, পঞ্চগড়-২ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে ‘রাজনৈতিক দল ও প্রার্থী আচরণবিধি, ২০২৫’-এর ধারা লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। মাদারীপুর-৩ আসনের হোসেনপুর ও বন্দরবাড়ী ইউনিয়নে প্রতীকী জরিমানা (প্রতি জন ৫০০ টাকা) ও একটি মামলা করা হয়েছে।

ইসি জানায়, প্রার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পোস্টার ও বিলবোর্ড অপসারণসহ কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। বিশেষ করে জনসভা ও দেয়াল লিখনের ক্ষেত্রে বিধিমালা কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD