Logo

নিজ আসনে ভোট দিতে পারছেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩৮
নিজ আসনে ভোট দিতে পারছেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ
ফাইল ছবি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকার দুটি গুরুত্বপূর্ণ আসনের দুই আলোচিত প্রার্থী নিজেদের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না। তারা হলেন—ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী চিকিৎসক তাসনিম জারা এবং ঢাকা-১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ।

বিজ্ঞাপন

ঢাকা-১৩ আসনে প্রার্থী, ভোট দেবেন ঢাকা-১৭–এ ববি হাজ্জাজ: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। তবে ববি হাজ্জাজ এই আসনের ভোটার নন।

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ববি হাজ্জাজ ঢাকা-১৭ আসনের ভোটার। তার ভোটকেন্দ্র বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৩ নম্বর কেন্দ্র এবং ভোটার ক্রমিক নম্বর ৬৭৮২। নির্বাচন আইন অনুযায়ী, একজন প্রার্থী দেশের যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারলেও ভোটাধিকার প্রয়োগ করতে হয় নিজ নিজ ভোটার এলাকায়। এ নিয়ে ঢাকা-১৩ আসনের আদাবর, শ্যামলী ও মোহাম্মদপুর এলাকায় ভোটারদের মধ্যে নানা আলোচনা দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

ঢাকা-৯ আসনে প্রার্থী, ভোট দেবেন ঢাকা-১১–এ তাসনিম জারা: অন্যদিকে ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন চিকিৎসক তাসনিম জারা। প্রচারণায় নিজেকে এই এলাকার ‘ঘরের মেয়ে’ হিসেবে তুলে ধরলেও তিনিও এই আসনের ভোটার নন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও ভোটার তথ্য অ্যাপ অনুযায়ী, তাসনিম জারা ঢাকা-১১ আসনের নিবন্ধিত ভোটার। তার ভোটকেন্দ্র নম্বর ৮০, কেন্দ্রের নাম প্রাইম স্কুল অ্যান্ড কলেজ (খিলগাঁও বি-জোন পূর্ব)। আইন অনুযায়ী তাকে সেখানেই ভোট দিতে হবে।

জানা গেছে, বর্তমানে তিনি পরীবাগ এলাকায় বসবাস করছেন। এর আগে তিনি গুলশানে থাকতেন।

বিজ্ঞাপন

ভোটারদের প্রতিক্রিয়া: নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটার না হওয়ায় দুই প্রার্থীকে ঘিরে সংশ্লিষ্ট আসনগুলোতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সাধারণ ভোটারদের কেউ কেউ মনে করছেন, যে আসন থেকে প্রার্থী নির্বাচন করছেন, সেই আসনের ভোটার হলে স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD