Logo

তারেক রহমানকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২২
তারেক রহমানকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

বাংলাদেশে শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ঐতিহাসিক জয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা সংক্রান্ত অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে এ বার্তা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হওয়া বাংলাদেশের জনগণের রাজনৈতিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন। এ উপলক্ষে বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র আরও জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান অংশীদারত্ব ভবিষ্যতে আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে তারা প্রত্যাশা করে। আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা এবং নিরাপত্তা ইস্যুতে দুই দেশ যৌথভাবে কাজ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে এগিয়ে যায়। দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানের পর সম্প্রতি দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার ছয় দিনের মাথায় তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। ব্যক্তিগত শোকের মধ্যেও দলকে নির্বাচনে জয়ী করে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD