রাষ্ট্রপতি হচ্ছেন ড. খন্দকার মোশাররফ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা। এমন পরিস্থিতিতে সাবেক মন্ত্রী, ভূ-তত্ত্ব বিজ্ঞানী, শিক্ষাবিদ, লেখক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতি করা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে।
বিজ্ঞাপন
বিএনপির গুলশান কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, অভিজ্ঞ ও বজ্রষ্ঠ হিসেবে সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করার গুঞ্জন চলছে।
ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ আসনে ১ লাখ ৪০ হাজার ৩০৫ ভোট পেয়ে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন। তিনি ১৯৯১–১৯৯৬ মেয়াদকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং স্বরাষ্ট্র মন্ত্রী এবং ২০০১-২০০৬ মেয়াদকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
বিজ্ঞাপন








