Logo

উচ্চকক্ষ গঠন হবে আসনসংখ্যার আনুপাতিক হারে, বিএনপি পাবে ৬০ শতাংশের বেশি আসন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:২৫
উচ্চকক্ষ গঠন হবে আসনসংখ্যার আনুপাতিক হারে, বিএনপি পাবে ৬০ শতাংশের বেশি আসন
ফাইল ছবি।

সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষ গঠন করা হবে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো যে পরিমাণ আসন অর্জন করেছে, সেই আসনসংখ্যার আনুপাতিক হারে। এই প্রক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল উচ্চকক্ষে ৬০ শতাংশের বেশি আসন পাবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উচ্চকক্ষের আসন বণ্টনে ভোটের শতকরা হার নয়, বরং জাতীয় সংসদে প্রাপ্ত আসনসংখ্যাই মূল ভিত্তি হিসেবে বিবেচিত হবে। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল হিসেবে বিএনপির প্রাধান্য স্বাভাবিকভাবেই প্রতিফলিত হবে উচ্চকক্ষের কাঠামোতেও।

এদিকে বিএনপির নির্বাচনী ইশতেহারে উচ্চকক্ষে ভোটের শতাংশের ভিত্তিতে পিআর (Proportional Representation) পদ্ধতি বাস্তবায়নের কোনো অঙ্গীকার ছিল না। দলটি শুরু থেকেই স্পষ্ট করেছে, তারা জনগণের কাছ থেকে যে ম্যান্ডেট পেয়েছে, তা ইশতেহারে উল্লিখিত প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের মধ্যেই সীমাবদ্ধ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় একটি দল তার নির্বাচনী ইশতেহারের বাইরে গিয়ে নতুন কাঠামো চাপিয়ে দিলে তা জনম্যান্ডেটের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। সে কারণেই বিএনপি তাদের ঘোষিত কর্মসূচি ও প্রতিশ্রুতির প্রতিই দায়বদ্ধ থাকার অবস্থান নিয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির নীতিনির্ধারক মহলের ভাষ্য, জনগণের ভোটে পাওয়া ম্যান্ডেটের যথাযথ প্রতিফলন ঘটানোই তাদের মূল লক্ষ্য। উচ্চকক্ষ গঠনেও সেই গণতান্ত্রিক নীতির ব্যত্যয় ঘটবে না বলে তারা আশাবাদী।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD