Logo

১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথের সম্ভাবনা: মন্ত্রিপরিষদ সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৪৮
১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথের সম্ভাবনা: মন্ত্রিপরিষদ সচিব
ছবি: সংগৃহীত

আগামী তিন থেকে চার দিনের মধ্যে, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

বিজ্ঞাপন

শনিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর এ বিষয়ে সরকারের প্রস্তুতির কথা তুলে ধরেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন অনুযায়ী আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে নতুন সরকার গঠনের কথা রয়েছে। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি—এই তিন দিনের মধ্যে শপথ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। সর্বোচ্চ সময়সীমা হিসেবে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে আশা করা হচ্ছে।

সরকার গঠনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD