Logo

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিলেন উপদেষ্টা তৌহিদ হোসেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:২৯
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিলেন উপদেষ্টা তৌহিদ হোসেন
ছবি: সংগৃহীত

দায়িত্বকাল শেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বিদায় নেন। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

বিজ্ঞাপন

বিদায় অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানান।

মন্ত্রণালয় ছাড়ার সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তৌহিদ হোসেন জানান, তিনি তার আগের জীবনে ফিরে যাচ্ছেন। সামনে কিছু লেখালেখির পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। সে সূত্রে ভবিষ্যতে আবারও সাংবাদিকদের সঙ্গে কথা হতে পারে বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় কোনো অপূর্ণতা বা আফসোস রয়ে গেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভালো ও মন্দ মিলিয়েই সময় কেটেছে।

বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে তিনি মন্ত্রণালয় প্রাঙ্গণের বাইরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে স্মৃতিচারণমূলক ফটোসেশনে অংশ নেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD