Logo

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:১১
রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস | ফাইল ছবি

জাতির উদ্দেশে ভাষণ দেবেন সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতার সম্প্রচার মাধ্যমে দেশের সকল নাগরিক এই ভাষণ সরাসরি দেখতে ও শুনতে পারবেন।

বিজ্ঞাপন

এদিন রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শপথ নিতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিরা। একইদিন বিকেল তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রীরাও শপথ নেবেন।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, আজকের এই ভাষণটি জাতির উদ্দেশে দেওয়া তার শেষ ভাষণ। কারণ, আগামীকাল দেশে নতুন সরকার গঠিত হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD