Logo

টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন খলিলুর রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:০০
টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন খলিলুর রহমান
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভার আকার হতে পারে ৫০ সদস্যের, যেখানে ২৫ পূর্ণমন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী থাকবেন। শপথ অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের আনাগোনা ও নিরাপত্তার জন্য ৪৯টি গাড়ি ব্যবস্থাপনা করা হয়েছে।

আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ করাবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রিদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD