Logo

নতুন মন্ত্রিসভায় দপ্তর বণ্টন : কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে?

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫৭
নতুন মন্ত্রিসভায় দপ্তর বণ্টন : কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে?
ছবি: সংগৃহীত

নতুন সরকারের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন সম্পন্ন হয়েছে। অভিজ্ঞ ও জ্যেষ্ঠ নেতাদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারের প্রশাসনিক কাঠামো পূর্ণাঙ্গ রূপ পেল।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সালাহউদ্দিন আহমদ।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আ ন ম এহসানুল হক মিলনকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ফকির মাহবুব আনাম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দেখভাল করবেন হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ রবিউল আলমকে।

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবু জাফর মো. জাহিদ হোসেন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয় দেখবেন মোহাম্মদ আমিন উর রশীদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল আউয়াল মিন্টুকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দেখবেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিজ্ঞাপন

ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মিজানুর রহমান মিনুকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দেখবেন আসাদুল হাবিব দুলু। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নিতাই রায় চৌধুরী।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মো. আসাদুজ্জামান। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন জাকারিয়া তাহের।

বিজ্ঞাপন

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেখবেন আরিফুল হক চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন স্বপন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আফরোজা খানম রিতাকে।

এ দপ্তর বণ্টনের মাধ্যমে নতুন সরকারের নীতিনির্ধারণী কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা নিজ নিজ খাতে দ্রুত কর্মপরিকল্পনা ঘোষণা করবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD