Logo

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যে ২৪ জন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৩৭
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যে ২৪ জন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিকেল চারটার পর শপথ অনুষ্ঠান শুরু হয়। মন্ত্রিপরিষদ বিভাগর সচিব নাসিমুল গনি অনুষ্ঠানের সঞ্চালনা করেন। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ পর্বের সূচনা করা হয়।

প্রতিমন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছেন তারা হলেন- এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (জুনায়েদ সাকি), ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর (ভিপি নুর), ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মো. আমিনুল হক।

জেবি/আরএক্স/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD