Logo

নতুন চাকরি পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:২৪
নতুন চাকরি পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করা শফিকুল আলম নতুন চাকরিতে যোগ দিয়েছেন। বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

নতুন সরকার গঠনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা ওই প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। পাশাপাশি প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই প্রেক্ষাপটে শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি নতুন ইংরেজি সংবাদপত্র ‘দ্য ডেইলি ওয়াদা’-এর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সবার কাছে দোয়া ও শুভকামনাও চান তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর তিন দিন পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূস-কে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১২ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যরা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মো. সাহাবুদ্দিন-এর কাছে শপথ নেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD