Logo

মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাব: আইনমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৩০
মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাব: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

নতুন দায়িত্ব গ্রহণের প্রথম দিনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জনগণের উচ্চ প্রত্যাশা পূরণে তিনি অবিরামভাবে কাজ করে যাবেন।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী বলেন, “গণতন্ত্র রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় যারা ১৭ বছর ধরে জীবন দিয়েছেন, তাদের স্মরণে কাজ করব। চ্যালেঞ্জ আছে, কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের আশা পূরণে নিরন্তর কাজ চালিয়ে যাব।”

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ গ্রহণ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD