Logo

ভিভিআইপি মুভমেন্টে জনদুর্ভোগ নয়, কড়া বার্তা প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪৭
ভিভিআইপি মুভমেন্টে জনদুর্ভোগ নয়, কড়া বার্তা প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার চলাচলের সময় সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সে বিষয়ে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) কঠোর নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

আইজিপি বাহারুল আলম বুধবার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পষ্ট—তার যাতায়াতের কারণে ট্রাফিক যেন স্বাভাবিক থাকে এবং জনগণকে অযথা ভোগান্তিতে পড়তে না হয়।

তিনি জানান, এদিন প্রধানমন্ত্রীর চলাচল উপলক্ষে কিছু সড়কে আগাম যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতি না তৈরি হয়, সে বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নতুন সরকারের প্রথম কর্মদিবসে রাজধানীজুড়ে ট্রাফিক পুলিশের বাড়তি তৎপরতা দেখা গেছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দায়িত্ব পালন করতে দেখা যায় অতিরিক্ত পুলিশ সদস্যদের।

গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। শপথের পরদিন তিনি জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর রাজধানীর জিয়া উদ্যান-এ গিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD