Logo

গার্ড অব অনার দিয়ে নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে বরণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৫৬
গার্ড অব অনার দিয়ে নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে বরণ
ছবি: সংগৃহীত

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সচিবালয়ে নিজ কর্মস্থলে যোগ দেন তিনি।

বিজ্ঞাপন

বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে সচিবালয়ে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় সচিবালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা যায়।

এদিকে, নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর যোগদান উপলক্ষে মন্ত্রণালয়ের প্রবেশপথ, করিডোর ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ আগেই সম্পন্ন করা হয়।

বিজ্ঞাপন

স্বাধীনতার পর গত ৫৫ বছরে প্রথমবারের মতো কক্সবাজার জেলা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন কেউ। সালাহউদ্দিন আহমদই জেলার প্রথম পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন। তার মন্ত্রী হওয়ার খবরে জেলায় আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়ী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গতকাল মঙ্গলবার সরকার গঠন করে। ওইদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার শপথবাক্য পাঠ করান।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD