Logo

জনগণের প্রত্যাশা পূরণ করতে সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:০৮
জনগণের প্রত্যাশা পূরণ করতে সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে
ছবি: সংগৃহীত

জনগণের প্রত্যাশা বাস্তবায়নে প্রতিটি মন্ত্রণালয়কে আন্তরিক ও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠিত হয়েছে, তাই তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণে সব মন্ত্রণালয়কে সুসংগঠিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি জানান, এটি ছিল অনানুষ্ঠানিক মন্ত্রিসভা বৈঠক। সেখানে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে দিকনির্দেশনা দিয়েছেন যে, জনগণ সরকারকে তাদের পাশে থাকার জন্য ভোট দিয়েছে। তাই দেশের কল্যাণে প্রতিটি মন্ত্রণালয়কে কার্যকরভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

বৈঠকে নির্বাচনী অঙ্গীকারের বিষয়টিও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

নতুন সরকারের নির্দেশনায় মন্ত্রণালয়গুলোর কর্মতৎপরতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD