Logo

৩ সিটি করপোরেশন দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৫১
৩ সিটি করপোরেশন দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
ছবি: সংগৃহীত

প্রথম ধাপে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আয়োজনের মাধ্যমে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বিজ্ঞাপন

ইসি সূত্র জানায়, এই তিন সিটি নির্বাচনের পর পর্যায়ক্রমে বাকি ৯টি সিটি করপোরেশন এবং জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচন আয়োজন করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগের কারণে অন্তর্বর্তী সরকার দেশের ১২টি সিটি করপোরেশন, ৩৩০ পৌরসভা, ৪৯৭ উপজেলা পরিষদ এবং ৬৪টি জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।

বিজ্ঞাপন

ইসি জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তিনটি বড় সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তাব আসে। তবে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের আপত্তির কারণে সরকারের পক্ষ থেকে সংসদের অনুমোদনের আগে নির্বাচন আয়োজন সম্ভব হয়নি।

আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০২০ সালের ২ জুন, যার পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে গত ১ জুন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়াদ ২০২৫ সালের ২ জুন শেষ হবে। চট্টগ্রাম সিটির প্রথম সভা হয়েছিল ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি, যার মেয়াদ আগামী ২২ ফেব্রুয়ারি শেষ হচ্ছে।

ইসি সূত্র জানিয়েছে, এই তিন সিটিতে নির্বাচন আয়োজন সবচেয়ে জরুরি হওয়ায় এখানে প্রথম দফায় নির্বাচন আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। কমিশন ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, প্রার্থী যাচাই-বাছাই এবং নির্বাচনী কর্মকর্তা নিয়োগসহ সব প্রস্তুতি গ্রহণ করবে। চট্টগ্রাম সিটিতে সময় সীমিত হওয়ায় সেখানে আলাদা জরুরি পরিকল্পনা নেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, আমাদের মূল দায়িত্ব নির্বাচন আয়োজন। সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। সরকারের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনগুলো আয়োজনের পথে এগোবে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD