টেকসই উন্নয়নে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে: কৃষি মন্ত্রী

কুমিল্লা সার্কিট হাউসে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ–এর সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়গুলোর চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় মন্ত্রী দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সবাইকে সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি সরকারি সেবাকে আরও জনমুখী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন মুঃ রেজা হাসান, জেলা প্রশাসক; মোঃ আনিসুজ্জামান, জেলা পুলিশ সুপার (পিপিএম-সেবা)সহ জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বয় সভা জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সহায়ক হবে।








