Logo

যোগদান করলেন ৬ সিটি কর্পোরেশনের প্রশাসক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫৪
যোগদান করলেন ৬ সিটি কর্পোরেশনের প্রশাসক
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটিতে নতুন প্রশাসকরা মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সকালে তারা সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কাছে যোগদানপত্র জমা দেন।

বিজ্ঞাপন

এর আগে গত রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে ছয় প্রশাসককে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা এবং তাদের কার্যভার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: মো. আব্দুস সালাম;ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: মো. শফিকুল ইসলাম খান; খুলনা সিটি কর্পোরেশন: নজরুল ইসলাম মঞ্জু; সিলেট সিটি কর্পোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী; নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান; গাজীপুর সিটি কর্পোরেশন: মো. শওকত হোসেন সরকার।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ ক (১) অনুযায়ী, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রশাসকরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সম্পাদন করবেন।

যোগদানপত্র জমা দেওয়ার পর প্রশাসকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং নাগরিক সমস্যার সমাধানে তাদের পরিকল্পনা উপস্থাপন করেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী ছিলেন, তবে তিনি জয়ী হননি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD