১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রজ্ঞাপন জারি হওয়ার পর গেজেটটি প্রকাশিত হয়।
বিজ্ঞাপন
গেজেট অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়; ডা. জাহেদ উর রহমানকে পলিসি ও স্ট্র্যাটেজি; মাহদী আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়গুলোর দায়িত্ব দেওয়া হয়েছে।
রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তরপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।








