Logo

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:১৫
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্থানীয় সরকার ও অবকাঠামো উন্নয়ন খাতে চীনের সহযোগিতা বাড়ানো এবং তিস্তা প্রকল্পসহ বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা, পানি শোধনাগার প্রকল্প এবং তিস্তা প্রকল্পে চীনের প্রস্তাবিত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও মতবিনিময় করা হয়।

সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী উপস্থিত ছিলেন। বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে উভয় পক্ষ ঐতিহাসিক বন্ধুত্ব আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আলোচনায় বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সিটি করপোরেশনের সক্ষমতা বৃদ্ধি এবং আমিন বাজার পানি শোধনাগার সচল করার বিষয়গুলো গুরুত্ব পায়। স্থানীয় সরকারের উন্নয়ন কার্যক্রমে চীনের সহযোগিতা সম্প্রসারণ নিয়েও কথা হয়।

সাক্ষাৎ শেষে মন্ত্রী জানান, বাংলাদেশে চীনের সহায়তায় একাধিক প্রকল্প চলমান রয়েছে এবং এগুলোর পরিসর আরও বাড়ানোর চেষ্টা চলছে। তিস্তা নদীসংক্রান্ত সমস্যার সমাধানে চীন নিজ উদ্যোগে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

চীনকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD