ডিএসসিসি প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে ডিএসসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংস্থার প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং নাগরিক সেবা আরও কার্যকর করতে এ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বে নগর ব্যবস্থাপনা ও চলমান উন্নয়ন কার্যক্রমে তিনি নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।








