Logo

অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫০
অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পারিবারিক কারণে দায়িত্ব থেকে অব্যাহতির জন্য আবেদন করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদর দপ্তরে জমা দেন।

বিজ্ঞাপন

শেখ মো. সাজ্জাত আলী নিশ্চিত করেছেন, “ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছি।”

তিনি জানান, তার চুক্তিভিত্তিক মেয়াদ আগামী ২১ নভেম্বর শেষ হওয়ার কথা। তবে সেই তারিখের আগেই তিনি পদত্যাগের আবেদন করেছেন।

একাধিক সূত্রের খবর, বিএনপি সরকার গঠনের পর পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক রদবদল হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের জোর গুঞ্জন শুরু হয়েছে। এর আগে ১৫ ফেব্রুয়ারি আইজিপি বাহারুল আলমও পদত্যাগপত্র জমা দেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD