Logo

ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:১৮
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর পাওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার সঙ্গে ফোনে কথা বলেছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমানের অসুস্থতা সম্পর্কে জানতে কুশল জিজ্ঞেস করেন। এরপর প্রধানমন্ত্রীর আগ্রহ প্রকাশের পর আমি জামায়াত আমিরের সঙ্গে ফোন যোগাযোগ করাই।”

ফোনালাপে প্রধানমন্ত্রী ও জামায়াত আমির কুশল বিনিময় করেন।

বিজ্ঞাপন

এর পাশাপাশি, আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ সচিবালয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র প্রদান করেন।

জামায়াত জানিয়েছে, প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন। এছাড়া জামায়াত আমির ফোনে প্রধানমন্ত্রীর স্ত্রী ও সন্তানসহ সপরিবারে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান। উভয়ের কাছেই আনুষ্ঠানিক দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD