Logo

ঈদে ৫ জোড়া বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫৫
ঈদে ৫ জোড়া বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে ৩ থেকে ৯ মার্চ এবং ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত। এবারও সব টিকিট ১০০% অনলাইনে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি ঈদে যেসব রুটে বিশেষ ট্রেন চলবে:

চট্টগ্রাম–চাঁদপুর–চট্টগ্রাম রুট: চাঁদপুর ঈদ স্পেশাল-১: চট্টগ্রাম ছাড়বে বিকেল ৩:৩০, চাঁদপুর পৌঁছাবে রাত ৮:২০। চাঁদপুর ঈদ স্পেশাল-২: চাঁদপুর ছাড়বে ভোর ৪:০০, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮:৫০।

বিজ্ঞাপন

ঢাকা–দেওয়ানগঞ্জ–ঢাকা রুট: তিস্তা স্পেশাল-৩: ঢাকা ছাড়বে সকাল ৯:৩০, দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৩:৩০। তিস্তা স্পেশাল-৪: দেওয়ানগঞ্জ ছাড়বে বিকেল ৪:৩০, ঢাকা পৌঁছাবে রাত ১০:১৫।

ভৈরববাজার–কিশোরগঞ্জ–ভৈরববাজার রুট: শোলাকিয়া ঈদ স্পেশাল-৫: ভৈরববাজার ছাড়বে সকাল ৬:০০, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮:০০। শোলাকিয়া ঈদ স্পেশাল-৬: কিশোরগঞ্জ ছাড়বে দুপুর ১২:০০, ভৈরববাজার পৌঁছাবে দুপুর ২:০০।

ময়মনসিংহ–কিশোরগঞ্জ–ময়মনসিংহ রুট: শোলাকিয়া ঈদ স্পেশাল-৭: ময়মনসিংহ ছাড়বে ভোর ৫:৪৫, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮:৩০। শোলাকিয়া ঈদ স্পেশাল-৮: কিশোরগঞ্জ ছাড়বে দুপুর ১২:০০, ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৩:০০।

বিজ্ঞাপন

জয়দেবপুর–পার্বতীপুর–জয়দেবপুর রুট: পার্বতীপুর ঈদ স্পেশাল-৯: জয়দেবপুর ছাড়বে সন্ধ্যা ৭:০০, পার্বতীপুর পৌঁছাবে রাত ২:৩০। পার্বতীপুর ঈদ স্পেশাল-১০: পার্বতীপুর ছাড়বে সকাল ৮:১৫, জয়দেবপুর পৌঁছাবে দুপুর ২:২০।

ঈদের পর, পার্বতীপুর স্পেশাল-৯ ট্রেন জয়দেবপুর থেকে ছাড়বে সকাল ৮:১৫, পার্বতীপুর পৌঁছাবে দুপুর ২:৫০। পার্বতীপুর স্পেশাল-১০ ট্রেন পার্বতীপুর থেকে রাত ১০:২০ ছাড়বে, জয়দেবপুর পৌঁছাবে ভোর ৫:৪৫।

বিজ্ঞাপন

যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD